আসসালামু আলাইকুম

আল-ফালাহ সেবা

খিদমতের নিয়তে হালাল সঞ্চয়ে প্রতিশ্রুতিবদ্ধ

আল-ফালাহ সেবা সংগঠন একটি সদস্যভিত্তিক সমিতি। আমরা সুদমুক্ত উপায়ে সঞ্চয় করি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের খেদমতে কাজ করি।

আমরা কারা

আমাদের সম্পর্কে

আল-ফালাহ সেবা সংগঠন কয়েকজন আলেম-উলামা ও সমমনা মানুষের উদ্যোগে গড়ে ওঠা একটি সমিতি। সদস্যরা প্রতি মাসে নির্দিষ্ট চাঁদা জমা দেন, যা শরিয়াহসম্মত উপায়ে সংরক্ষণ ও ব্যবহার করে অর্থনৈতিক উন্নতীর প্রয়াস করা হয় ।

সংগঠনের প্রতিটি আদায় ও খরচের হিসাব সংরক্ষিত থাকে এবং সদস্যরা নিজের মোবাইল থেকেই তাঁদের পরিশোধ, বকেয়া ও রসিদ দেখতে পারেন।

যে উদ্দেশ্যে কাজ করি

আমাদের লক্ষ্য

হালাল সঞ্চয়

সুদমুক্ত উপায়ে নিয়মিত মাসিক সঞ্চয়ের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ও সমাজের অসহায় ও দূস্থ মানুষের উপকারে কাজে লাগানো।

নিজেদের অর্থনৈতিক উন্নয়ন সেবা ও খেদমত

সদস্য ও সমাজের প্রয়োজনে সহযোগিতা এবং কল্যাণমূলক কাজে অংশগ্রহণ।

স্বচ্ছতা

প্রতিটি আদায়ের রসিদ, খরচের হিসাব ও মাসিক রিপোর্ট সবার জন্য উন্মুক্ত।

কিস্তিতে পণ্য · হালাল পদ্ধতি

চলমান প্রকল্প

সমিতি পণ্য কিনে নির্ধারিত দামে কিস্তিতে বিক্রি করে। কোনো সুদ বা বিলম্ব-জরিমানা নেই।

সব পণ্য দেখুন (২)

সর্বশেষ নোটিশ

জরুরি সভা

নতুন ভাবে সকল কার্যক্রম চালু করার লক্ষ্যে আগামী 15-10-2026 তারিখে সমিতির অফিস কক্ষে জরুরি সভা অনুষ্টিত হতে যাচ্চে সকলকে বিষেশ ভাবে উপস্থিত থ…

মাসিক সাধারণ সভা

আগামী শুক্রবার বাদ আসর সমিতির অফিসে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

চাঁদা পরিশোধের শেষ তারিখ

প্রতি মাসের চাঁদা সেই মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করুন। বিকাশ/নগদে পরিশোধ করলে লেনদেন নম্বর সংরক্ষণ করুন।

কীভাবে সদস্য হবেন

  1. সংগঠনের অফিসে বা দায়িত্বশীলের সাথে যোগাযোগ করুন।
  2. সদস্য ফরম পূরণ করুন (নাম, পিতার নাম, মোবাইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র)।
  3. মাসিক চাঁদার পরিমাণ ঠিক করে প্রথম মাসের চাঁদা জমা দিন।
  4. সদস্য নম্বর ও লগইন পেয়ে মোবাইল থেকে নিজের হিসাব দেখুন।

ইতিমধ্যে সদস্য?

লগইন করে আপনার চাঁদা, বকেয়া, রসিদ ও নোটিশ দেখুন।

লগইন

যোগাযোগ

মোবাইল০১৯১১৯৪৩৮৩৯ ইমেইলalfalahsheba@gmail.com
ঠিকানাঅফিস : বটতলা বাজার, মদন, নেত্রকোনা
সাক্ষাতের সময়ফোনে যোগাযোগ করে আসতে হবে